ads
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অপারেশনের পর মৃত্যুশয্যায় রোগী, ছিঁড়ে গেছে একাধিক অর্গান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ৩৫ বার পঠিত
নাটোরের সিংড়ায় এক অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিমন্ত্রী পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক বলেছেন, ১৪ বছরে আওয়ামী লীগ যে উন্নয়ন করেছে, বিগত ৫০ বছরেও বিএনপি তা করতে পারেনি।

বৃহস্পতিবার রাত ৯টায় নাটোরের সিংড়া উপজেলার ইটালী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত পাকুরিয়া-কালাইকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী পলক বলেন, জননেত্রী শেখ হাসিনা সৎ, সাহসী, দূরদর্শী এবং দেশপ্রেমিক। শেখ হাসিনা সততা দিয়ে কাজ করেন। দূরদর্শিতার সঙ্গে সিদ্ধান্ত গ্রহণ করেন। দেশের মানুষকে ভালোবাসেন তার পিতার মতো। আর সেই কারণে অল্প সময়ে দেশের এতো উন্নয়ন হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইটালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান রাজা। আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ মো. ওহিদুর রহমান, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, যুগ্ম সাধারণ সম্পাদক ও ইটালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম প্রমুখ।

প্রতিমন্ত্রী পলক আরও বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করার পর পুরো বাংলাদেশকে মৃত্যুপূরীতে পরিণত করেছিল খুনি জিয়াউর রহমান। প্রতিদিন কারফিউ দিয়ে রাখত। আজকে যারা সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ নির্বাচনের কথা বলে, তাদের কোনো নৈতিক অধিকার নেই। কারণ বঙ্গবন্ধুর কন্যা ছবিযুক্ত ভোটার তালিকা করেছেন। কিন্তু বিএনপির কারচুপি করে ক্ষমতায় যাওয়ার জন্য ভুয়া ভোটার ঢুকিয়ে রেখেছিল। আর খুনি জিয়াউর রহমান হ্যাঁ-না ভোট দিয়ে নিজে সেনাবাহিনীর পোশাক পড়ে ওই ভোটের বাক্সের উপর তার পোস্টার মেরে রাখত এবং তার গুন্ডারা জোর করে হ্যাঁ এর বাক্সে ভোটটি করেছে এবং অবৈধ রাষ্ট্রপতি বৈধতা দেওয়ার চেষ্টা করেছে। তাহলে তারা কীভাবে আজকে শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচন দাবি করে? তাদের তো সেই নৈতিক অধিকার নেই। সেই কারণেই বলব, এই সিংড়া তথা সারা বাংলাদেশে উন্নয়ন উপহার দিয়েছেন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102