ads
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাংবাদিকদের মারধরের ঘটনায় মাদরাসা সুপারসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ৩৩ বার পঠিত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে পাঁচ সাংবাদিককে মারধরের ঘটনায় মাদরাসা সুপার মিনহাজ উদ্দীনসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

শুক্রবার (৪ আগস্ট) দুপুরে হামলা ও মারধরের শিকার সাংবাদিক ফরহাদ হোসেন বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। এতে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার (৩ আগস্ট) উপজেলার শোলাগাড়ী দাখিল মাদরাসায় সংবাদের জন্য তথ্য সংগ্রহ করতে গেলে হামলা ও মারধরের শিকার হন সাংবাদিক মশিউর রহমান বাবু (মাইটিভি), শাহিন আলম (সকালের খবর), ফরহাদ হোসেন ফিটুল (নবরাজ), জোবাইদুর রহমান সাগর (আজকের জনগণ) ও আবু তারেক (দৈনিক সময়ের কণ্ঠস্বর)।

তাদের আহত অবস্থায় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন আবু তারেকের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ (শজিমেক) হাপাতালে পাঠানো হয়। তিনি বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, সাংবাদিকদের হামলা ও মারধরের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102