ads
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কাজের সন্ধানে গিয়ে ‘সংঘবদ্ধ ধর্ষণের’ শিকার নারী, গ্রেফতার ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ৪০ বার পঠিত

সংসারে অভাব-অনটনের কারণে কাজের সন্ধানে রাজধানীর শ্যামপুর থেকে কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে গিয়ে এক নারী ‘সংঘবদ্ধ ধর্ষণের’ শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

সোমবার (৭ আগস্ট) জাগো নিউজকে এ তথ্য জানান র‍্যাব-১০-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি এম ফখরুল হাসান।

এএসপি এম ফখরুল হাসান জানান, সংসারে অভাব অনটনের কারণে গত ৫ আগস্ট রাজধানীর শ্যামপুর থেকে কাজের সন্ধানে কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় যান ওই নারী। সেখানে গিয়ে তিনি ‘সংঘবদ্ধ ধর্ষণের’ শিকার হয়েছেন জানিয়েছেন রোববার (৬ আগস্ট) দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। পরে দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করে র‌্যাব। তারা হলেন- আলাল মিয়া (৪৮) ও আরিফ মিয়া (৩৭)।

তিনি জানান, র‌্যাব-১০ একটি দল দক্ষিণ কেরানীগঞ্জ থানার ধর্মাসুর সোনাকান্দা রাস্তা ও সুন্দরবন কুরিয়ার সার্ভিস ডিপো সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আসামি আলাল মিয়া ও আরিফ মিয়াকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ৩৩০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতাররা ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102