ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিশ্বকাপ ট্রফির স্পর্শ পেলেন টাইগার ক্রিকেটাররা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ৫৫ বার পঠিত

আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩ এর ট্রফির সঙ্গে আনন্দঘন কিছু মুহূর্ত কাটালেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। স্বপ্নের ট্রফির স্পর্শ পেতে সকাল সকালই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হাজির হলেন তারা। ড্রেসিং রুম থেকে চওড়া হাসিভর্তি মুখে ট্রফি হাতে বেরিয়ে এলেন অভিজ্ঞ তারকা মুশফিকুর রহিম। এরপর খেলোয়াড়রা ছবি তুললেন ট্রফির সঙ্গে।

সোমবার পদ্মা সেতুতে ফটোসেশনের পর মঙ্গলবার মিরপুর হোম অফ ক্রিকেটে ট্রফিটি আনা হয়েছে। এদিন ট্রফির সঙ্গে অনেকটা সময় কাটানো মুশফিক ভারতে হতে যাওয়া আসর ঘিরে নিজের প্রত্যাশার কথাও জানিয়ে রেখেছেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বললেন, এবার স্পেশাল কিছু করাই লক্ষ্য তার।

বিশ্বকাপ ট্রফির সাথে ছবি তুলেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। ক্রিকেটারদের ছবি তোলার পর্ব শেষে ট্রফি নিয়ে যাওয়া হয় মাঠের মাঝখানে উইকেটের ওপর। ওখানে শুরুতে ফটো সেশন-ভিডিও করা হয় আইসিসির জন্য। পরে ছবি তোলেন মাঠকর্মীরাও।

মঙ্গলবার দুপুর পর্যন্ত মিরপুরেই থাকবে ট্রফি। সারাদিন এখানে জাতীয় দলের সাবেক ও বর্তমান ক্রিকেটার, নারী দলের ক্রিকেটার, বিসিবি পরিচালক, বিসিবির কর্মকর্তা-কর্মচারী, ক্রিকেট সংগঠক ও ক্রীড়া সাংবাদিকদের ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ থাকছে।

আইসিসি বিশ্বকাপের শিরোপা দেখার সুযোগ থাকছে সাধারণ মানুষের জন্যও। বুধবার ট্রফি রাখা হবে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে। নির্দিষ্ট একটি দূরত্ব থেকে ভক্তরাও ছবি তুলতে পারবেন। অধিক সংখ্যক মানুষকে ট্রফি দেখা ও ছবি তোলার সুযোগ করে দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102