ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আর্জেন্টিনার ক্ষুদে জাদুকর মেসির ম্যাজিকে কোয়ার্টার ফাইনালে মায়ামি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ৪৫ বার পঠিত

আর্জেন্টিনার ক্ষুদে জাদুকর লিওনেল মেসি ছোঁয়ায় লিগস কাপে একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে ইন্টার মায়ামি। প্রথম তিন ম্যাচের মত চতুর্থ ম্যাচেও জয়ের নায়ক হয়েছেন বিশ্বকাপজয়ী তারকা।

সোমবার সকাল সাড়ে ৭টায় লিগস কাপের শেষ ষোলোতে মুখোমুখি হয় ইন্টার মায়ামি ও এফসি ডালাস। ম্যাচটিতে পূর্ণ সময়ে ৪-৪ গোলে ড্র করে দুদল। যেখানে সমতা ফেরানোর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মেসি। এরপরে টাইব্রেকারে জয় পেয়ে লিগস কাপের কোয়ার্টারফাইনালে ওঠে ইন্টার মায়ামি।

প্রথমবার একসঙ্গে মাঠে নামে সার্জিও বুশকেটস, জর্দি আলবা ও মেসি। ষষ্ঠ মিনিটে সাবেক বার্সা সতীর্থ আলবার পাসে বক্সের বাইরে থেকে জাল কাঁপান মেসি।

দ্বিতীয়ার্ধে আট মিনিটের ব্যবধানে ফাকুন্দো কুইগনন ও বার্নার্ড কামুঙ্গো গোল করে মায়ামিকে পেছনে ফেলেন। ২-১ গোলে এগিয়ে থেকে হাফটাইমে যায় ডালাস। এক ঘণ্টা পার হতে আরেকটি গোল খায় মায়ামি।

৬৩ মিনিটে অ্যালান ভেলাস্কো ৩-১ গোলে এগিয়ে দেন স্বাগতিকদের। ৬৫ মিনিটে আলবার অ্যাসিস্টে ব্যবধান কমান বেঞ্জামিন ক্রেমাসচি। স্বস্তি ফিরেছিল মায়ামি ক্যাম্পে।

কিন্তু তিন মিনিট পর প্রতিপক্ষের বল বিপদমুক্ত করতে গিয়ে রবার্ট টেলর আত্মঘাতী গোল করেন। তাতে ৪-২ গোলে এগিয়ে যায় ডালাস। অবশ্য আত্মঘাতী গোলেই মায়ামির স্বস্তি ফেরে। মেসির ফ্রি কিক ক্লিয়ার করতে গিয়ে ডালাসের মার্কো ফারফান ৮০ মিনিটে নিজেদের জালে বল জড়ান। পাঁচ মিনিট পর সাতবারের ব্যালন ডি’অর জয়ীর দুর্দান্ত ফ্রি কিক, উঁচু শট গোলপোস্টের কোণা দিয়ে জালে জড়ায়। সমতায় ফেরে মায়ামি।

ম্যাচ গড়ায় সরাসরি টাইব্রেকারে। প্রথম শটে মেসি জাল কাঁপান। মায়ামি তাদের পাঁচটি শটের সবগুলোই জালে জড়াতে পেরেছে। তবে দ্বিতীয় শটে ডালাসের পমিক্যাল মিস করেন। তারই খেসারত দিতে হয়েছে দলটিকে।

সোমবার রাতে হাউস্টন ও শার্লটের ম্যাচের মধ্যকার বিজয়ী দলের বিপক্ষে আগামী ১০-১১ আগস্ট কোয়ার্টার ফাইনাল খেলবে মায়ামি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102