ads
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টাঙ্গাইলে চার চিকিৎসকসহ ১০ জন কারাগারে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ৩৯ বার পঠিত

জাল কাগজপত্র তৈরি করে জমি বেচাকেনার দায়ে টাঙ্গাইলে চার চিকিৎসকসহ ১০ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (৯ আগস্ট) বিকেলে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মোহসীন এ আদেশ দেন।

কারাগারে যাওয়া চিকিৎসকরা হলেন টাঙ্গাইল জেলা বিএমএর সাধারণ সম্পাদক ও সিলেট মেডিকেল কলেজের অধ্যাপক ডা. শহিদুল্লাহ কায়সার, তার স্ত্রী ডা. আসমা আক্তার, টাঙ্গাইল সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার আজিজুল হক ও গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার তাপস চন্দ্র সাহা।

কারাগারে পাঠানো অন্যান্যরা হলেন ডা. তাপস চন্দ্র সাহার স্ত্রী মুক্তা রানী প্রামাণিক, ওয়ারেস, আতোয়ার রহমান, মামুনুর রহমান, আব্দুল্লাহ আল মিলন ও সুলতানা ইয়াসমিন।

রাতে আদালতের পরিদর্শক তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, টাঙ্গাইল পৌর শহরের সাবালিয়া এলাকার ১০ শতাংশ জমি বিবাদীরা জাল পর্চা তৈরি করে বেচাকেনা করেছেন দাবি করে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন সাজ্জাত হোসেন নামের এক ব্যক্তি। বুধবার মামলার নির্ধারিত তারিখে বিবাদীরা আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102