ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আবারও একই লিগে দেখা যেতে পারে মেসি-নেইমারকে!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ৪৯ বার পঠিত

আর্জেন্টিনা-ব্রাজিলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ভিন্ন চিত্র দেখা মেলে মেসি-নেইমারের ক্ষেত্রে। এ দুই ফুটবলারের বন্ধুত্ব অনেক দিনের। লা লিগা, ফরাসি লিগে দীর্ঘ সময় একসঙ্গে খেলার পর পিএসজি থেকে মেসির বিদায়ের পর ভাঙে এই দুজনের জুটি। তবে আবারও একই লিগে দেখা যেতে পারে এ দুই ফুটবলারকে।

গোলডটকম এক প্রতিবেদনে জানায়, সাবেক সতীর্থ মেসির পথে হাঁটতে পারেন নেইমার। মেজর লিগ সকারের ক্লাব লসঅ্যাঞ্জেলেস এফসি ব্রাজিলের তারকা এ ফুটবলারকে দলে ভেড়াতে আগ্রহ প্রকাশ করেছে।

ইতোমধ্যে নেইমার জানিয়ে দিয়েছেন, পিএসজি ছাড়তে চান তিনি। আর সেই সুযোগটুকুই কাজে লাগাতে চাচ্ছে লস অ্যাঞ্জেলেস। যদিও নেইমারের ইচ্ছে পুরোনো ক্লাব বার্সেলোনাতে ফেরা। তবে মেজর লিগ সকারে মেসির মতো বিশ্বকাপজয়ী ফুটবলার থাকায় আমেরিকান ক্লাবটিও আশাবাদী তারা চেষ্টা করলে নেইমারকে দলে ভেড়াতে পারবে।

এদিকে ব্রাজিলের তারকা ফুটবলারকে ছেড়ে দিতে রাজি পিএসজিও। কিন্তু অল্প দামে নেইমারকে ছাড়তে আগ্রহী নয় ফরাসি ক্লাবটি। চড়া মূল্য পেলে ব্রাজিলের এই ফুটবলারকে ছেড়ে দিতে পারে পিএসজি। নেইমার নিজে বার্সেলোনাতে ফিরতে চাইলেও এখনো কাতালান ক্লাবটি তাকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহী দেখায়নি।

মেজর লিগ সকারের লস অ্যাঞ্জেলেস এফসি ছাড়াও সৌদি আরবের ক্লাবও নেইমারকে পেতে আগ্রহ প্রকাশ করেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102