ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিএনপির নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধ করতে ইসিতে যুবলীগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ৫১ বার পঠিত

আন্তর্জাতিক মহলে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে আখ্যা পাওয়া বাংলাদেশ জাতীয়বাদী দল-বিএনপির নিবন্ধন বাতিল এবং রাজনীতি নিষিদ্ধের দাবি নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) দ্বারস্থ হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের যুব অঙ্গসংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ।

বৃহস্পতিবার (১০ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে বিএনপির নিবন্ধন বাতিল চেয়ে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ইসি সচিবের কাছে স্মারকলিপি দিয়েছে।

পরে মাইনুল হোসেন খান নিখিল সাংবাদিকদের বলেন, ১৯৭৫ সালে জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে এদেশের গণতন্ত্র ও মানবাধিকার লঙ্ঘন করেছে। তারই উত্তরসূরি তারেক রহমান ও তার মায়ের (খালেদা জিয়া) নেতৃত্বে যে সংগঠন (বিএনপি) পরিচালিত হচ্ছে এর নেতাকর্মীরা বাংলাদেশে হরতাল অবরোধের নামে সন্ত্রাসী কায়দায় জীবন্ত মানুষ পুড়িয়ে মেরেছে।

তিনি বলেন, বাংলাদেশ যখন উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে তখন তারেক রহমানের নেতৃত্বে আবারও দেশে সন্ত্রাসী তৎপরতা বাড়ছে। তারেকের নির্দেশেই নৈরাজ্য হচ্ছে, সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায় বিএনপি। সহিংসতা করে বিদেশিদের বার্তা দিতে চায় বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র।

জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের পাশাপাশি তারেককে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে যুবলীগ। নিখিল বলেন, বিএনপির রাজনীতি যতদিন থাকবে দেশে সন্ত্রাসের রাজনীতিও ততদিন থাকবে।

যুবলীগ সাধারণ সম্পাদক আরও বলেন, তারেক রহমান একজন দন্ডপ্রাপ্ত আসামি, তাই তাকে ফিরিয়ে এনে মহামান্য আদালত যে রায় দিয়েছেন সেটা কার্যকর করা হোক। বিএনপির রাজনীতি যতদিন থাকবে ততদিন তারা দেশ ধ্বংসের চক্রান্ত করবে। ততদিনই তারা হত্যা, পেট্রোল বোমা হামলা, গ্রেনেড হামলা, আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করতেই থাকবে।

তিনি বলেন, দেশের যুবসমাজ, ছাত্রসমাজ এবং সর্বস্তরের জনগণ মনে করে বিএনপি নামের সন্ত্রাসী সংগঠনের বিচরণ বেশিদিন বাংলার মাটিতে থাকা উচিৎ নয়। আমরা বিএনপির নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধের জোর দাবি করছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102