ads
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেছেন মির্জা ফখরুল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ৫১ বার পঠিত

চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে গেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দলীয় প্রধানকে দেখতে যান তিনি।

বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। তবে পরীক্ষায় কিছু কিছু বিষয়ে সামান্য জটিলতা দেখা গেছে। মেডিকেল বোর্ড সেগুলো পর্যালোচনা করে তার চিকিৎসা চালিয়ে যাচ্ছে।

শারীরিক কিছু জটিলতার কারণে বুধবার সন্ধ্যায় খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়। পরে মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে সেখানে ভর্তি করানো হয়। সবশেষ ১২ জুন মধ্যরাতে তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। ওই সময় পাঁচ দিন ভর্তি রেখে তার চিকিৎসা করানো হয়।

জানতে চাইলে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম যুগান্তরকে বলেন, ‘ম্যাডামের শারীরিক অবস্থা স্থিতিশীল। বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। আরও করা হবে। মেডিকেল বোর্ড সবকিছু দেখে তার চিকিৎসা চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন আগে থেকে বেশ কিছু জটিল রোগে ভুগছেন। সময়মত দেশের বাইরে উন্নত চিকিৎসা সম্ভব হলে এ পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা কম ছিল। মেডিকেল বোর্ড ও পরিবারের পক্ষ থেকে বারবার বিদেশ নেওয়ার দাবি জানানো হলেও সরকার কর্ণপাত করছে না।

খালেদা জিয়া দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে কারাগারে গিয়েছিলেন। দেশে করোনা মহামারি শুরুর পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ২৫ মার্চ তাকে নির্বাহী আদেশে ‘সাময়িক মুক্তি’ দেয় সরকার। এরপর কয়েক দফা তার দণ্ডাদেশ স্থগিতের মেয়াদ বাড়ানো হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102