ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বর্তমান সরকারের হাতে দেশ-জনগণ নিরাপদ নয়: নুর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ৪৭ বার পঠিত

অনতিবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিয়ে সুষ্ঠু নির্বাচন দিতে সরকারের প্রতি আহবান জানিয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, বর্তমান সরকারের হাতে দেশ ও জনগণ নিরাপদ নয়।

নুরুল হক নুরকে হত্যা চেষ্টার উদ্দেশ্যে হামলাকারীদের গ্রেফতার, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাসহ আটক সব রাজবন্দীদের মুক্তি ও যুগপৎ আন্দোলনের এক দফা দাবিতে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

শুক্রবার বিকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশে হয়। সমাবেশ শেষে কার্যালয়ের সামনে থেকে একটি গণমিছিল ফকিরাপুল, নয়াপল্টন, নাইটিংগেল মোড়, বিজয়নগর, গুলিস্তান জিরো পয়েন্ট ঘুরে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।

নুরুল হক নুর বলেন, সরকার দুটি কারণে আমার ওপর ক্ষুব্ধ। এক. প্রতিনিয়ত এই সরকারের অন্যায়- অবিচার, দুর্নীতি ও দুঃশাসন নিয়ে রাজপথে সোচ্চার থাকায়। দুই. এই সরকারের ফাদার-মাদার, যারা এই সরকারকে ক্ষমতায় এনে টিকিয়ে রেখেছে, সেই ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলায়। এসব কারণে বার বার আমার ও আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করে।

তিনি অনতিবিলম্বে ছাত্র নেতা বিন ইয়ামিন মোল্লা, গোপালগঞ্জের ছাত্র নেতা ঈসমাইলসহ সব রাজবন্দীদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম আহবায়ক সোহরাব হোসেন ও সাবেক যুগ্ম সদস্য সচিব মশিউর রহমানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, হানিফ খান সজিব, শহিদুল ইসলাম ফাহিম, ফাতেমা তাসনিম, সাবেক যুগ্ম আহবায়ক বিপ্লব কুমার পোদ্দার, মাহফুজুর রহমান, সাবেক সহকারী আহবায়ক বায়জিদ শাহেদ, সাবেক যুগ্ম সদস্য সচিব জিলু খান, সাবেক সহকারী সদস্য সচিব আনিসুর রহমান মুন্না, সাবেক সদস্য তোফাজ্জল হোসেন, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদিব, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ, সাধারণ সম্পাদক নাদিম হাসান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102