ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাস-ইজিবাইক সংঘর্ষে একসঙ্গে লাশ হলেন স্বামী-স্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ৩২ বার পঠিত

দিনাজপুর শহরের মির্জাপুর বাস টার্মিনালে ইজিবাইক ও বাসের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ইজিবাইকের চালকসহ তিনজন। তাদের দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় দিনাজপুর শহরের মির্জাপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের দক্ষিণ সালান্দার আদিবাসী পাড়ার মঙ্গল মুর্মু (৬৮) ও তার স্ত্রী মালতি হাসদা (৫০)।

আহতরা হলেন ইজিবাইক চালক পার্বতীপুর উপজেলার দুর্গাপুর গ্রামের ধনী শাহের ছেলে মহসিন আলী (৩৭) ও নিহতদের নাতি সদর উপজেলার ১ নম্বর চেহেলগাজী ইউনিয়নের রানীগঞ্জ আদিবাসী পাড়ার বিপ্লব হাসদা (১৮)।

পুলিশ জানায়, মঙ্গল মুর্মু ও মালতি হাসদা ইজিবাইকযোগে নাতি বিপ্লব হালদারের বাড়ি থেকে পার্বতীপুরের বাস ধরার জন্য শহরের শেরশাহ মোড়ের দিকে যাচ্ছিলেন। পথে মির্জাপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজন আহত হন। তাদের উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকের কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

দিনাজপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম স্বামী-স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত ইজিবাইক ও বাসটি জব্দ করা হয়েছে। বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102