ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুমিল্লায় হাসপাতাল থেকে নবজাতক চুরি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ৩৫ বার পঠিত

কুমিল্লা জেনারেল হাসপাতাল থেকে নবজাতক চুরির ঘটনা ঘটেছে। রোববার সকাল সাড়ে ১০টায় হাসপাতালের নবাব ফয়জুন্নেছা গাইনি ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

হাসপাতালের আবাসিক চিকিৎসক আবদুল করিম খন্দকার বলেন, ৯ আগস্ট হাসপাতালে সিজারের মাধ্যমে কন্যা শিশুটির জš§ হয়। রোববার সকালে আউটডোরে টিকিটের জন্য অন্য একটি মহিলার কোলে শিশুটিকে দিয়ে মা টিকিট কাটতে যান। এই ফাঁকে শিশুটি চুরি হয়ে গেছে বলে অভিযোগ করেন মা। তবে শিশুটি চুরি হয়েছে নাকি নেপথ্যে অন্য কোনো ঘটনা আছে তা পুলিশই ভালো বলতে পারবে।

শিশুটির মা আয়েশা বেগম জানান, তার বাড়ি নগরীর বারপাড়ায়। স্বামীর নাম জসিম উদ্দিন। সন্তান বুকের দুধ পাচ্ছিল না। তাই ডাক্তার দেখানোর জন্য তিনি টিকিট কাটতে যান। এ সময় অন্য একজন মহিলার কোলে সন্তানকে রেখে যান। টিকিট কেটে এসে দেখেন তার সন্তানসহ ওই মহিলা নেই। সন্তান ফিরে পেতে তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আকুতি জানান।

এদিকে কোতোয়ালি থানার ওসি আহমেদ সনজুর মোর্শেদ বলেন, হাসপাতালের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102