ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘নারী কীসে আটকায়’ জানালেন পরীমণি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ৫৪ বার পঠিত

বিগত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড ছিল ‘নারী কীসে আটকায়?’ বিষয়টি। সাধারণ মানুষ থেকে শোবিজের তারকারা- বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বিষয়টি নিয়ে তাদের মতামত ব্যক্ত করেছেন।

‘নারী কীসে আটকায়’ বিষয়টি নিয়ে এবার নিজের মত প্রকাশ করলেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। তিনি ট্রেন্ডিংয়ের প্রায় প্রতিটি বিষয়েই নিজের অবস্থানের জানান দেন।

তাই হয়তো বিলম্বে হলেও পরীমণি ‘নারী কীসে আটকায়’ বিষয়টি নিয়ে রোববার (১৩ আগস্ট) রাত ১০টার দিকে তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন।

স্ট্যাটাসে পরীমণি লিখেছেন, ‘নারী, পুরুষ কিংবা মানুষ, কীসে এত আটকে রাখার দায়? জীবন শুধু মায়ায় আটকায়’। এটা লিখে পরীমণি ভালোবাসার চিহ্ন দিয়েছেন।

বরাবরের মতো পরীমণির এই স্ট্যাটাসটি তার ভক্ত-অনুরাগীরা লুফে নেন। মুহূর্তে তার ভক্তরা লাইক, কমেন্ট ও শেয়ার দেন। স্ট্যাটাসের সঙ্গে পরীমণি তার ছেলেন রাজ্যকে নিয়ে একটি একটি ছবিও প্রকাশ করেন।

এদিকে গত ১০ আগস্ট পরীমণি তার ছেলে রাজ্যর জন্মদিন পালন করেছেন। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে তার ছেলের জন্মদিনের অনুষ্ঠান পালন করেন। ছেলেন জন্মদিন পালন নিয়ে ব্যাপক আলোচনায় আসেন পরীমণি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102