ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাঈদীর মৃত্যুতে মাওলানা আহমদুল্লাহর স্ট্যাটাস

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ৪৮ বার পঠিত

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর স্ট্যাটাস দিয়েছেন মাওলানা আহমাদুল্লাহ।

সোমবার (১৪ আগস্ট) রাত ৯টা ৩৯ মিনিটে ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেজে সাঈদীকে নিয়ে একটি পোস্ট দেন তিনি।

মাওলানা আহমাদুল্লাহর স্ট্যাটাসটি কালবেলার পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো।

‘জননন্দিত মুফাসসিরে কুরআন মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!’

‘বাংলা ভাষায় ইসলাম প্রচারে তার অবদান অবিস্মরণীয়। মহান আল্লাহ তার নেক আমলগুলো কবুল করে নিন এবং ত্রুটি-বিচ্যুতি মার্জনা করে জান্নাতুল ফিরদাউস দান করুন। এ দেশের দীনপিপাসু মানুষের জন্য তার উত্তম বিকল্পের ব্যবস্থা করে দিন, আমীন।’
এর আগে রাত ৮টা ৪০ মিনিটের দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএসএসইউ) হাসপাতালে হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হয় দেলাওয়ার হোসাইন সাঈদীর।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102