ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শোক দিবসে ফেনীতে ১০০ গরু জবাই করে কাঙালি ভোজের আয়োজন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ৪৬ বার পঠিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ফেনীতে ১০০ গরু জবাই করে জেলা আওয়ামী লীগের উদ্যোগে কাঙালি ভোজ আয়োজনের প্রস্তুতি চলছে।

এছাড়াও নানা কর্মসূচি গ্রহণ করেছে ফেনী জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, বিভিন্ন সরকারি দপ্তরসহ সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসমূহ।

ফেনী জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক একে শহীদ উল্ল্যাহ খোন্দকার জানান, ফেনীর ৪৩টি ইউনিয়ন ও ৫টি পৌরসভায় ১০০টি গরু জবাই করে কাঙালি ভোজের ব্যবস্থা করা হচ্ছে।

ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার (১৪ আগস্ট) বিকেলে বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দের হাতে গরুগুলো হস্তান্তর করেন। পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বীদের জন্য মুরগি ও খাসি দিয়ে খাবারের আয়োজন থাকবে। দলের সকল সহযোগী সংগঠন একযোগে এসব কর্মসূচি পালন করবে বলেও জানান তিনি।

এদিকে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে ফেনী জেলা প্রশাসন।

অন্যদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠনের রয়েছে নানা আয়োজন। এছাড়াও জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে আবৃত্তি, স্বরচিত কবিতা পাঠসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়াও ফেনী কলেজ ছাত্রলীগের আয়োজনে দেয়ালিকা প্রদর্শনীর আয়োজনসহ কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কনসহ নানা আয়োজন রয়েছে।

পাশাপাশি জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান মজুমদারের উদ্যোগে ফ্রি চিকিৎসা কর্মসূচির আয়োজন রয়েছে।

ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহাম্মদ তপু জানান, জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ প্রকাশনা বের করছে সংগঠনটি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102