ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ১৭ সেনা নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ৫৫ বার পঠিত

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ১৭ সেনা নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৫ আগস্ট) মালি সীমান্তে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার মধ্যরাতে এক বিবৃতিতে জান্তা সরকার জানায়, নাইজারের সেনাবাহিনীর একটি দল কাউতুগু শহরের কাছে সন্ত্রাসী হামলার শিকার হয়েছে। এ হামলায় ১৭ সেনা সদস্য নিহত হওয়ার পাশাপাশি ২০ সেনা সদস্য আহত হয়েছেন। তাদের রাজধানী নিয়ামিতে পাঠানো হয়েছে। এ সময় সেনাবাহিনী পাল্টা হামলা চালালে জঙ্গি গোষ্ঠীর শতাধিক সদস্য প্রাণ হারায়।

গত এক দশকে সাহেল অঞ্চলে আল-কায়েদা ও আইএস সংশ্লিষ্ট বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সহিংসতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে মধ্য মালি, উত্তর বুরকিনা ফাসো ও পশ্চিম নাইজারের সীমান্ত এলাকা। ২০২০ সালের পর এই অঞ্চলে তিনটি সেনা অভ্যুত্থানে এসব সহিংসতা ইন্ধন দিয়েছে। সবশেষ গত ২৬ জুলাই সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়েছেন নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুম।

সেনা অভ্যুত্থানের ঘটনায় দেশটিতে পক্ষে-বিপক্ষে সমাবেশ করতে থাকেন সাধারণ মানুষ। এমনকি সমাবেশ থেকে প্রেসিডেন্টের দলের প্রধান কার্যালয়ে আগুন দিয়েছে অভ্যুত্থানের সমর্থকরা। ফলে প্রেসিডেন্ট সমর্থক ও অভ্যুত্থানের সমর্থকদের মধ্যে সংঘাত থেকে দেশের নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়।

তবে তাদের এ অভ্যুত্থানকে ভালোভাবে নেয়নি আফ্রিকা অঞ্চলের ১৫ দেশের জোট ইকোয়াস। প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে পুনর্বহালে জান্তা সরকারের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর কড়া বার্তাও দিয়েছে জোটটি। তাদের এমন পদক্ষেপে সমর্থন দিয়ে আসছে পশ্চিমারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102