ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বঙ্গবন্ধু মানে লাল সবুজের পতাকা : রাজ্জাক খান রাজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ৩৬ বার পঠিত
চুয়াডাঙ্গায় জাতীয় শোক দিবসের আলোচনা সভায় মিনিস্টার-মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ।

বঙ্গবন্ধু মানে লাল সবুজের পতাকা। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না, বাঙালি জাতির মুক্তি হতো না। একটি কুচক্রী মহল আমার, আপনার ও সারাবিশ্বের নেতা বঙ্গবন্ধুসহ তার পরিবারে সদস্যদের ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে হত্যা করে পৃথিবীতে এক কলঙ্কজনক অধ্যায়ের জন্ম দিয়েছিল।

মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেলে চুয়াডাঙ্গায় জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সিআইপি, এফবিসিসিআই ভাইস চেয়ারম্যান ও মিনিস্টার-মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ এসব কথা বলেন।

জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গসংগঠনের আয়োজনে চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে বীর মুক্তিযোদ্ধা ওয়ালিউল্লাহ সিদ্দিকের সভাপতিত্বে এই শোকসভা অনুষ্ঠিত হয়।

রাজ্জাক খান রাজ বলেন, সেই কুচক্রী মহল আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে তাদের থেকে দূরে থাকবেন, আপনারা সাবধান থাকবেন।

এ সময় বাংলাদেশের উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আবারও নৌকায় ভোট দিতে আহ্বান জানান তিনি।

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য এম এ রাজ্জাক খান রাজ বলেন, আমি আপনাদের সন্তান। আমি আপনাদের আশীর্বাদে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সার্বিক সহযোগিতায় মিনিস্টার-মাইওয়ান গ্রুপকে দেশে ও বিশ্বের দরবারে পরিচিত করেছি।

চুয়াডাঙ্গা-১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করে রাজ্জাক খান বলেন, আপনারা আমার পাশে থাকলে এবং মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে নৌকা প্রতীক দেয় তাহলে চুয়াডাঙ্গাকে দেশের মধ্যে একটি উন্নত ও মডেল এলাকা হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন। সেই সাথে নতুন নতুন শিল্প কলকারখানা গড়ে তুলে এলাকার বেকার সমস্যার সমাধান করার কথাও জানান।

শোকসভায় আরও বক্তব্য রাখেন, নুরে নেওয়াজ মিলন, ইমাম হাসান লাবলু, নুর হোসেন, অ্যাডভোকেট নুরুল ইসলাম প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102