ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইংল্যান্ডের বিশ্বকাপ দলে স্টোকস, বাদ পড়লেন আর্চার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ৫১ বার পঠিত

২০১৯ বিশ্বকাপ জয়ে ইংল্যান্ডের হয়ে যে ক’জন ক্রিকেটার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, তাদের মধ্যে বেন স্টোকস এবং জোফরা আর্চার অন্যতম। পেসার আর্চার ছিলেন অন্যতম শীর্ষ উইকেট শিকারী।

চার বছরের ব্যবধানে বদলে গেছে অনেক কিছু। অধিনায়ক ইয়ন মরগ্যান আগেই অবসরে চলে গেছেন। অবসরের ঘোষণা দিয়েছিলেন বেন স্টোকসও। আবার ইনজুরির কারণে দীর্ঘদিন দলে নেই পেসার জোফরা আর্চার।

ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন বিশ্বকাপ উপলক্ষে অবসর ভেঙে দলে ফিরে এসেছেন বেন স্টোকস। কিন্তু ইনজুরির কারণে জোফরা আর্চার থেকে গেলেন বাতিলের খাতায়। অর্থ্যাৎ, স্টোকসকে ফিরিয়ে এবং আর্চারকে বাদ দিয়ে আগামী বিশ্বকাপের দল ঘোষণা করলো বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড।

বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট হওয়ার জন্য জোর চেষ্টা চালিয়েছেন আর্চার। কিন্তু সময়ের সঙ্গে দৌড়ে আর পারেননি। তবে বিশ্বকাপগামী দলের সঙ্গে ভারত সফর করবেন তিনি। এ কারণে যে, অতিমানবীয়ভাবে যদি ইনজুরি থেকে মুক্তি পান তিনি!

ইংল্যান্ড নির্বাচক দলের সদস্য এবং সাসেক্সে আর্চারের সাবেক টিমমেট লুক রাইট বলেন, ‘ইংল্যান্ড খুবই ডেসপারেট আর্চারের ইনজুরি থেকে মুক্তির ব্যাপারে। তবে, তারা কোনোভাবেই জোর করে তাকে খেলাতে চান না।’

জোফরা আর্চারকে তো ইনজুরির কারণে দলে নেয়নি। একই সঙ্গে দারুণ ফর্মে থাকা সত্ত্বেও তরুণ ব্যাটার হ্যারি ব্রুককে বিশ্বকাপের দলে নেয়নি ইংলিশরা।

১৫ সদস্যের বিশ্বকাপ দলে ৬জন ফ্রন্টলাইন পেসারকে অন্তর্ভূক্ত করেছে ইংল্যান্ড। তবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত পরিবর্তন করা যাবে এই তালিকায়। টুর্নামন্টের গ্রুপ পর্বে মোট ৪৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে ৩৭দিনে।

বিশ্বকাপ সামনে রেখে ইংল্যান্ডের প্রাথমিক স্কোয়াড

জস বাটলার (অধিনায়ক), মঈন আলি, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারেস্ট, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, রিস টপলি, ডেভিড উইলি, মার্ক উড, ক্রিস ওকস।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102