ads
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: ফের রিমান্ডে বিএনপি নেতা চাঁদ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ৪১ বার পঠিত
বিএনপি নেতা চাঁদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে করা মামলায় রাজশাহীর বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে ফের একদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

বুধবার (১৬ আগস্ট) দুপুরে তাকে রাজশাহী অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় মহানগরীর রাজপাড়া থানায় করা একটি মামলায় তদন্ত কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ডের আবেদন জানান। পরে শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

একই মামলায় রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনকেও বুধবার দুপুরে আদালতে হাজির করা হয়। এ সময় রাজপাড়া থানা পুলিশ তাকে ওই মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

মামলার আসামিপক্ষের আইনজীবী শামসাদ বেগম মিতালী জানান, রাজপাড়া থানায় করা নাশকতার মামলায় সরকারপক্ষ আবু সাইদ চাঁদের পাঁচদিনের রিমান্ডের আবেদন করেছিলেন। তবে উভয়পক্ষের শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন। একই মামলায় ঢাকায় বিএনপির সমাবেশে যোগ দিতে গিয়ে গ্রেফতার শফিকুল হক মিলনকে রাষ্ট্রপক্ষের শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন মঞ্জুর করেছেন বিচারক। তবে বিএনপি নেতা শফিকুল হক মিলনের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। পরে পুলিশ তাকে কারাগারে পাঠায়।

এদিকে আদালতে তোলার উদ্দেশে দুই বিএনপি নেতাকে কোর্ট হাজতে আনা হলে বাইরে জড়ো হন নেতাকর্মীরা। তারা দুই বিএনপি নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন। এ সময় আদালতপাড়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে তাদের আদালতে তোলা হয়।

গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সমাবেশে দেওয়া বক্তব্যে আবু সাঈদ চাঁদ বলেন, ‘আর ২৭ দফা বা ১০ দফা নয়। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে।’ তার এ বক্তব্যের পর ২৫ মে রাজশাহী পুলিশ চাঁদকে গ্রেফতার করে। এরপর এ মামলায় তাকে দুই দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102