ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিতে বরিশালে বিএনপির বিক্ষোভ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ৪৩ বার পঠিত

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আকস কুদ্দুসুর রহমান, জেলা যুবদলের সভাপতি মামুন রেজা খানসহ সব বন্দি নেতাকর্মীর মুক্তির দাবিতে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বেলা ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে দক্ষিণ জেলা বিএনপি।

এতে সভাপতিত্ব করেন জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান। মানববন্ধনে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, বাকেরগঞ্জ উপজেলার সদস্য সচিব নাসির হাওলাদার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম জনি।

এর আগে সকাল সাড়ে ১০টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে প্রথমে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে বরিশাল দক্ষিণ জেলা যুবদল।

যুবদলের বরিশাল বিভাগীয় সহ-সভাপতি অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন উত্তর জেলা যুবদলের সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102