ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মহাসড়কে বেপরোয়া ট্রাক কেড়ে নিলো কৃষকের প্রাণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ৩৬ বার পঠিত

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে মালবাহী ট্রাকের চাপায় মো. লতিফ মিয়া (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে সদর উপজেলার করটিয়া ইউনিয়নের করটিয়া চরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লতিফ মিয়া করটিয়া চরপাড়া গ্রামের মো. সহিদুল ইসলামের ছেলে।

নিহত লতিফের ফুফাতো ভাই আব্দুল জলিল মিঞা বলেন, বৃহস্পতিবার সকালে লতিফ মহাসড়কের চরপাড়া গ্রামে বাড়ির সামনে সড়ক বিভাজনে নিজের চাষ করা ডাঁটাশাক তুলতে যান। এসময় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রাক বেপরোয়া গতিতে এসে সড়ক বিভাজনে ধাক্কা দেয়। এসময় সড়ক বিভাজনে দাঁড়িয়ে থাকা লতিফ মহাসড়কে পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশের উপ-পরিদর্শক মো. আমিনুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালক পলাতক।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102