ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এইচএসসি পরীক্ষা দিতে বেরিয়ে ছাত্রী নিখোঁজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ৪০ বার পঠিত

মুন্সিগঞ্জে এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে সানজিদা আলম সুমাইয়া (১৮) নামে পরীক্ষার্থী নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে পরীক্ষাকেন্দ্র শহরের সরকারি হরগঙ্গা কলেজে যাওয়ার জন্য বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন তিনি। এ ঘটনায় মুন্সিগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে নিখোঁজের পরিবার।

নিখোঁজ সুমাইয়ার মুন্সিগঞ্জ সরকারি মহিলা কলেজের মানবিক বিভাগ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। তিনি শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকার মৃত শাহ আলমের মেয়ে।

নিখোঁজ সুমাইয়ার চাচাতো বোন মাহজাবিন বলেন, সকালে বাড়ি থেকে পরীক্ষাকেন্দ্র কাছাকাছি হওয়ায় তার সঙ্গে কেউ যায়নি। তার আরেক বোনের কেন্দ্র অনেক দূরে হওয়ায় তাকে নিয়ে স্বজনরা গিয়েছিল। পরীক্ষা হলে যাওয়ার জন্য বের হওয়ার পর থেকেই নিখোঁজ সুমাইয়া। দুপুরে সবাই পরীক্ষা দিয়ে বাসায় ফিরলেও সে আসেনি। আমাদের সবাই খুঁজেও পাইনি। সহপাঠীদের কাছে জানতে পারি সে পরীক্ষায় অংশ নেয়নি।

তিনি আরও বলেন, পরে একবার আমাদের ফোনে একটি মেসেজ আসে। মেসেজে সে জানায়, তাকে তিনজন নারী ঢাকা সদরঘাটের দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু আমরা এরপর যোগাযোগের চেষ্টা করেও তাকে পাইনি। আমাদের ধারণা, সুমাইয়া অপহরণ হয়ে থাকতে পারে।

এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, নিখোঁজের বিষয়ে জিডি করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102