ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঝালকাঠির রাজাপুরে সংস্কার শেষ না হতেই সড়কের পাথর উঠে গর্তের সৃষ্টি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ৪০ বার পঠিত
সংস্কার শেষ না হতেই সড়কের পাথর উঠে গর্তের সৃষ্টি

ঝালকাঠির রাজাপুরের আঙ্গারিয়া গ্রামের রাঢ়ীবাড়ি-মিলবাড়ি এলাকায় ১২০০ মিটার সড়ক সংস্কারে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। কাজ শেষ হতে না হতেই সড়কের অধিকাংশ স্থানে পাথর উঠে যাচ্ছে এবং বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। সড়কের কাজ পরিদর্শনে গিয়ে অনিয়মের বিষয়টি ধরা পড়ায় বিল বন্ধ করে দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

পুনরায় সংস্কারের জন্য এ কাজের ঠিকাদার উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী আবুল হাসনাত আব্দুল্লাহ সুমন সিকদারকে চিঠি দিয়েছেন এলজিইডির উপজেলা প্রকৌশলী অভিজিৎ মজুমদার।

এলজিইডি সূত্র বলছে, উপজেলার আঙ্গারিয়া গ্রামের রাঢ়ীবাড়ির সামনের এলাকা থেকে পশ্চিম দিক দিয়ে শুরু হয়ে আঙ্গারিয়া গ্রামের কাটাখালি মিলবাড়ি এলাকা পর্যন্ত প্রায় ১২০০ মিটার সড়ক সংস্কারের জন্য উপজেলা এলজিইডি ৬৯ লাখ টাকা বরাদ্দ দেয়। সড়ক সংস্কার করেন ঠিকাদার আবুল হাসনাত সুমন সিকদার।

স্থানীয়দের অভিযোগ, সড়ক সংস্কার কাজের শুরু থেকেই নামমাত্র ও নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে দায়সারাভাবে কিছুদিন আগে শেষ করে। কিন্তু সঠিকভাবে পিচ ঢালাই না দেওয়ায় এবং নিচু করে রাস্তা করায় কয়েকদিন যেতে না যেতেই ১২০০ মিটার সড়কের অধিকাংশ স্থানের পাথর উঠে একাকার হয়ে গেছে এবং বিভিন্ন স্থানে সড়ক ভেঙে গেছে ও গর্তের সৃষ্টি হয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

ঠিকাদার উপজেলা বিআরডিবির চেয়ারম্যান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী আবুল হাসনাত আব্দুল্লাহ সুমন সিকদার রাস্তার কাজের ত্রুটির কথা স্বীকার করে জানান, শ্রমিকের ভুলের কারণে এ সমস্যা হয়েছে। বৃষ্টি কমলে, রাস্তা শুকিয়ে গেলে ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করা হবে।

কাজের গুণগত মান ও ত্রুটির বিষয়ে জানতে চাইলে এলজিইডির উপজেলা প্রকৌশলী অভিজিৎ মজুমদার জানান, সড়কটি পরিদর্শন করে ত্রুটি ধরা পড়ায় তাদের (ঠিকাদার) বিল দেওয়া হয়নি। ফাইনাল বিল আটকে দেওয়া হয়েছে। ঠিকাদারকে চিঠি দেওয়া হয়েছে। যতদ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত অংশটুকু নতুন করে সংস্কার করে দেবো।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102