ads
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বরগুনার আমতলীতে পিকনিকের বাস খাদে, নিহত ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ৩৯ বার পঠিত

বরগুনার আমতলীতে পিকনিকের বাস খাদে পড়ে মো. ইসলাম (৪৮) নামের একজন নিহত হয়েছেন। এ সময় নারী-শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৮ আগস্ট) ভোর ৫টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ঘটখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মো. ইসলাম নারায়ণগঞ্জের বন্দর থানার সল্পের চর গ্রামের শামসুদ্দিন ব্যাপারীর ছেলে।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ থেকে পিকনিক করতে পরিবার-পরিজন নিয়ে কুয়াকাটা যাচ্ছিল সেন্টমার্টিন নামের একটি বাস। বাসটি ঢাকা কুয়াকাটা সড়কের আমতলী উপজেলার ঘটখালি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর বেশ কয়েকজনকে পটুয়াখালী জেনারেল হাসপাতাল ও বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বরিশাল নেওয়ার পথে গুরুতর আহত মো. ইসলাম মারা যায়।

আহতরা হলেন- পারুল (৫০), মেহেরুন নেছা ১৩), সেলিনা (৪৫), রায়হান (১৬), রবিউল (২৮), পারভেজ (৩০), পেরু (৬০), মিরাতুন (৮), ইমরান (৩১), ইমরান (৫৫), মঞ্জু (৪৫), মাহফুজা (১৭) সৈকত (২৬), হাবিবা (১৮), দিনা (৫৫), মাহবুবা (৩০) ও পপি (৩০)। সবার বাড়ি নারায়ণগঞ্জের সল্পের চর গ্রামে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন তপু জানান, বাসটি আমতলীর ঘটখালী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ওই বাসের ৪৫ জন যাত্রীর ২০ জন গুরুতর আহত হন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102