পৃথিবীর শীর্ষ ধনীদের একজন ইলন মাস্ক। টেসলা, স্পেসএক্স ও পেপ্যাল তার সফল উদ্যোগ। খুদে ব্লগ লেখার সাইট টুইটার বর্তমানে এক্স এখন তারই প্রতিষ্ঠান। প্রযুক্তি দুনিয়ার আইকন বলা হয় তাকে।
ক্রিকেট জগতের সঙ্গে ইলন মাস্কের তেমন কোনো যোগাযোগ। তবে সম্প্রতি তার কাছেই সাহায্য চেয়েছেন পাকিস্তানি ক্রিকেটার ইফতিখার আহমেদ।
প্রায় ১১ মাস আগের একটি ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানি অলরাউন্ডার এই সহযোগিতা চান। ওই সময় টুইটারে নেওয়াজ নামের একটি ভেরিফায়েড প্রোফাইল থেকে ইফতারকে উদ্ধৃত করে একটি উক্তি ছড়ানো হয়। ইফতেখারের বরাত দিয়ে করা পোস্টে লেখা ছিল, ‘যখনই ভারতের মোকাবিলা করি, মনে হয় আমরা রাস্তার বাচ্চাদের বিপক্ষে খেলছি।’
টুইটারের ওই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোমাধ্যমে। পক্ষে-বিপক্ষে শুরু হয় সমালোচনা। তবে এমন কথা ইফতেখার কখনোই বলেননি বলে দাবি করেছেন তিনি। আর আসন্ন এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ সামনে রেখে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে উত্তেজনা।
এ কারণেই এক্সের মালিক ইলন মাস্কের সাহায্য চেয়েছেন ইফতিখার। এক্সে নিজের ব্যক্তিগত প্রোফাইল থেকে নওয়াজের সেই পোস্ট রিটুইট করে মাস্ককে মেনশন করে ইফতিখার লিখেন, ‘টুইটে যে কথা বলা হয়েছে এরকম কথা কোনো দিনই বলিনি। এমনকি কোনো পেশাদার ক্রিকেটার এ ধরনের কথা বলবে না। অনুগ্রহ করে ভুয়ো খবর ছড়ানো বন্ধ হোক।’
এ ছাড়া সকলকে এই পোস্ট রিপোর্ট করতেও অনুরোধ করেছেন তিনি। ইফতিখার লিখেন, ‘প্রত্যেককেই ব্যক্তিগতভাবে অনুরোধ, এ পোস্টের বিরুদ্ধে রিপোর্ট করুন। কেউ হিংসা ছড়াবেন না। ইলন মাস্ক এ ধরনের অ্যাকাউন্ট ব্লক করে দিন। যারা ব্লুটিকের খারাপ ব্যবহার করছে।’