ads
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যে কারণে হাতিরঝিলের বৈদ্যুতিক টাওয়ারে উঠেছিল সেই নারী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ৬৫ বার পঠিত

প্রায় দুই ঘণ্টা অবস্থানের পর রাজধানীর হাতিরঝিলের বৈদ্যুতিক টাওয়ারের উপর বসা নারীকে নামিয়ে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

শুক্রবার বিকেলে ৪টার দিকে ওই নারী মধুবাগ ব্রিজ থেকে পশ্চিম দিকে ঝিল পাড়ের ৩৩ হাজার ভোল্টেজের একটি বৈদ্যুতিক টাওয়ারের উপর উঠে পড়েন। টাওয়ার থেকে নেমে আসার পর একটি ট্রলারে করে তাকে পাড়ে নিয়ে আসা হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা বলেন, ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যা ৬টার দিকে ওই নারীকে নামিয়ে আনে। তার নাম খুকুমনি (৫০)। তার বাড়ি মুন্সীগঞ্জের কালিরচর। তিনি মানসিক ভারসাম্যহীন। পরে ওই নারীকে পুলিশ হেফাজতে দেয়া হয়েছে।

এদিকে হাতিরঝিলে বৈদ্যুতিক টাওয়ারে ওঠার বিষয়ে জানান, মনের ক্ষোভ ও দুঃখ থেকে টাওয়ারে উঠে বসে ছিলেন তিনি।

তিনি আরো বলেন, হাতিরঝিলের নিরাপত্তাকর্মীরা প্রায়ই তাকে হেনস্তা এবং মারধর করেন। সেই দুঃখে তিনি টাওয়ারে উঠে বসে ছিলেন।

এত বলার পরও টাওয়ার থেকে না নামার কারণ জানতে চাইলে খুকুমনি বলেন, টাওয়ারে ওঠার কিছুক্ষণ পর হাতিরঝিলের দুই পাশে মানুষ জমে গিয়েছিল। সবাই তাকে দেখছে, এতে বেশ মজা পাচ্ছিলেন তিনি। তাই ঘণ্টাখানেক টাওয়ারের ওপর বসে ছিলেন তিনি।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আওলাদ হোসেন বলেন, খুকুমনি মানসিক ভারসাম্যহীন হতে পারে। তার ৩ মেয়ে ও ২ ছেলে আছে বলে জানতে পেরেছি। ঈদুল আজহার পর মুন্সীগঞ্জ থেকে ঢাকায় এসে তিনি ভবঘুরে জীবনযাপন করতেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102