ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৩১ বছরেও রাশেদ খান মেনন হত্যা চেষ্টার বিচার হয়নি: বীরমুক্তিযোদ্ধা মানিক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ৩১ বার পঠিত

৩১ বছরেও রাশেদ খান মেনন হত্যা চেষ্টার বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন কেন্দ্রীয় ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য ও জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মাহমুদুল হাসান মানিক।

তিনি বলেন, ১৯৯২ সালের ১৭ আগস্ট ওয়ার্কার্স পার্টির তোপখানা কার্যালয়ের সামনে রাশেদ খান মেননকে হত্যার জন্য গুলি করা হলে তিনি গুরুতর আহত হন। প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ ও পরে সিএমএইচ-এ তার চিকিৎসা ও অপারেশনের পর তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনের কিংস কলেজ হাসপাতালে ও পরে ব্যাংককে অস্ত্রপচারের পর তিনি সুস্থ হন। ৩১ বছরেও হত্যা চেষ্টার বিচার হয়নি। তাই আমরা এই হত্যা চেষ্টার দ্রুত বিচার দাবি করছি। একইসাথে জড়িতদের কঠিন শাস্তি দাবি করছি।

শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে হত্যা চেষ্টার বিচার দাবি ও হত্যা চেষ্টার ৩১তম বার্ষিকী পালন উপলক্ষে র‌্যালি এবং মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

জেলা ওয়ার্কার্স পার্টির উদ্যোগে নালিতাবাড়ী পৌরশহরের আড়াইআনী বাজারের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে গড়কান্দা উত্তর বাজার শহীদ মিনারে এসে হয়। পরে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির শেরপুর জেলার সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার সভাপতিত্বে শহীদ মিনার প্রাঙ্গনে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে সাংবাদিক হুমায়ুন মুজিবের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ওয়ার্কার্স পার্টির সদস্য আবুল কালাম আজাদ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102