ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কৃষক তার উৎপাদিত পণ্যের নায্য মূল্য পায় না: জাতীয় কৃষক সমিতি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ৩২ বার পঠিত
জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মাহমুদুল হাসান মানিক

‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে’ উল্লেখ করে জাতীয় কৃষক সমিতি অভিযোগ করেছে, কৃষকরাই সবচেয়ে অবহেলিত। কৃষক তার উৎপাদিত পণ্যের নায্য মূল্য পায় না। কৃষকের চেয়ে বেশি লাভ করে ফরিয়ারা। সরকারের বেঁধে দেয়া দামেও কৃষক তার ধান বিক্রি করতে পারে না।’

শেরপুরের নালিতাবাড়ীতে জাতীয় কৃষক সমিতির জেলা সভায় সংগঠনের নেতারা এসব অভিযোগ করেন। সংগঠনের শেরপুর জেলার সভাপতি রাজিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মাহমুদুল হাসান মানিক।

শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে পৌরশহরের আড়াই আনী বাজারের কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সাংবাদিক হুমায়ুন মুজিব, সুরুজ্জামান, উম্মে কুলসুম ও জাকিদুল ইসলাম প্রমুখ।

সভায় কৃষক সমিতির নেতারা বলেন,

পাহাড়ি এ জনপদে কৃষিজীবী নারীদের বিশেষ প্রণোদনা (স্বাস্থ্য, খাদ্য ও বাসস্থান) প্যাকেজের আওতায় আনতে হবে। ছোট ছোট খামার (পোলট্রি, ডেইরি, মৎস্য খামার, নার্সারী) সমূহকে লোকসানের হাত থেকে বাঁচাতে তাদের স্বল্প সুদে ঋণ ও পর্যাপ্ত প্রণোদনা দিতে হবে। এখানে সুপীয় পানির ব্যবস্থা, পানিবাহিত রোগ প্রতিরোধ, সু-চিকিৎসা নিশ্চিত, নদীভাঙন রোধে বাঁধ মেরামত-সংস্কার, নদীশাসন, নদী খনন, রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট নির্মানে কার্যকর উদ্যোগ গ্রহন করার দাবি জানান তারা। এখানকার জলাশয়ে চায়না দুয়ারী জাল ব্যবহার পুরোপুরি বন্ধ করতে হবে। এ জনপদে চলমান হাতি মানুষের লড়াই নিরসনে দ্রুত উদ্যোগ নেওয়ার দাবিও জানান নেতারা।

বক্তরা কৃষক সমিতির নেতৃবৃন্দের সাধারণ কৃষকদের ঐক্যবদ্ধ করে একাট্টা হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102