ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাইক তল্লাশি করে মিললো ১০ হাজার ইয়াবা, দুই কারবারি গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ৩৭ বার পঠিত

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা এলাকায় ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২০ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে নগরীর কোতোয়ালি থানাধীন ব্রিজঘাট মেরিনার সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন গাইবান্ধা জেলার সাদুল্ল্যাপুর থানাধীন হিঙ্গারপাড়া গ্রামের মো. শাহীন সরকার (৩৫) এবং ঢাকার কেরানীগঞ্জ থানাধীন খোলামোড়া ৬ নম্বর ওয়ার্ডের মো. মনির হোসেন (৩৬)। এসময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করে পুলিশ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর বলেন, সকাল পৌনে ১০টার দিকে ব্রিজঘাট বিআইডব্লিউটিএ অফিসের সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চলাকালে একটি বাইককে থামার সংকেত দিলে ওই ব্যক্তি তার আরোহীসহ পালানোর চেষ্টা করে। এসময় তাদের আটক করে তল্লাশি করে ১০ হাজার ইয়াবা পাওয়া যায়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102