ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাঈদী ইস্যুতে পদ হারালেন জবি ছাত্রলীগের ৬ নেতা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ৪৬ বার পঠিত

মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ছয় নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহীম ফরাজী।

অব্যাহতিপ্রাপ্তরা হলেন— চারুকলা বিভাগের ১১ ব্যাচের শিক্ষার্থী মো. মাসুম বিল্লাহ, ১২ ব্যাচের শফিকুল ইসলাম আপন, বাংলা বিভাগের ১৪ ব্যাচের আফিয়া আক্তার, দর্শন বিভাগের ১৫ ব্যাচের হাসান ইসলাম সান, পরিসংখ্যান বিভাগ ছাত্রলীগের সহসভাপতি জারিফ তাজওয়ার ও হিসাববিজ্ঞান বিভাগ ছাত্রলীগের সভাপতি মো. ইশা।

রোববার জবি শাখা ছাত্রলীগ সভাপতি মো. ইব্রাহীম ফরাজী ও সাধারণ সম্পাদক এসএম আকতার হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ, পদ হারালেন স্বেচ্ছাসেবক লীগের ২ নেতা

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহীম ফরাজী বলেন, অব্যাহতিপ্রাপ্ত ছয়জনের বিরুদ্ধে সংগঠনের আদর্শ পরিপন্থী কাজে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। বিতর্কিত ব্যক্তি দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার সংশ্লিষ্টতাও আছে বলে জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102