ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গ্রেনেড হামলায় নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ২৭ বার পঠিত

একুশে আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার বেলা ১১টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। পরে দলীয় প্রধান হিসেবে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সঙ্গে নিয়ে তিনি শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। এরপর আলোচনায় সভায় যোগ দিতে মঞ্চে ওঠার আগে ২১ অগাস্ট হামলায় আহত কয়েকজনের সঙ্গে কথা বলেন।

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ঠিক সামনেই সংঘটিত সেই হত্যাকাণ্ড স্তব্ধ করে দেয় জাতিকে।

সে সময় উপর্যুপরি বিস্ফোরণে মৃত্যুর মুখেও তাকে ছেড়ে যাননি দলের নেতাকর্মীরা। নৃশংস হত্যাযজ্ঞের সেই ভয়াল দিনে শেখ হাসিনা প্রাণে বেঁচে ফিরলেও তার ডান কানের শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হয়। নিহত হন ২৪ জন। আহত হয়ে দুঃসহ যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন কয়েকশ নেতাকর্মী। তাদের অনেকের শরীরে স্থায়ী রোগ বাসা বেঁধেছে। অনেকে আর স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর অনেকের উন্নত চিকিৎসার ব্যবস্থা হয়েছে। ভালো কর্মসংস্থান হয়েছে কারও। তবে শারীরিক অচলাবস্থার কারণে অনেকেই পরবর্তী সময়ে রাজনীতিতে নিয়মিত হতে পারেননি। শরীরে ক্ষত আর হৃদয়ে কষ্ট নিয়ে যন্ত্রণার জীবন অতিবাহিত করছেন তারা।

বাংলাদেশের ইতিহাসে নৃশংস ওই হত্যাকাণ্ডের ১৯ বছর পূর্তিতে সোমবার নানা কর্মসূচিতে স্মরণ করা হচ্ছে দিনটি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102