ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাউই দ্বীপে দাবানলে ব্যাপক প্রাণহানি: প্রধানমন্ত্রীর শোকবার্তা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ৩২ বার পঠিত

যুক্তরাষ্ট্রের হাইয়াই রাজ্যের মাউই দ্বীপে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ দাবানলে অন্তত একশ জনের প্রাণহানি ঘটেছে। বহু মানুষের খোঁজ এখনও পাওয়া যায়নি। ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে পাঠানো এক চিঠিতে তিনি এ শোক প্রকাশ করেন।

চিঠিতে শেখ হাসিনা বলেন, ‘হাওয়াইয়ের মাউই দ্বীপে ভয়াবহ দাবানলের কারণে ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং প্রাণহানির খবরে আমি গভীরভাবে শোকাহত।’

ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আমি এই প্রাকৃতিক বিপর্যয়ে নিহত ও আহতদের পরিবার এবং এতে ক্ষতিগ্রস্ত সবার প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

তিনি আরও বলেন, বাংলাদেশ এই চ্যালেঞ্জিং সময়ে যুক্তরাষ্ট্রের সরকার ও জনগণের পাশে আছে এবং উদ্ধারকাজে নিয়োজিত সম্মুখসারির যোদ্ধাসহ সবার সঙ্গে একাত্মতা প্রকাশ করছে।

প্রধানমন্ত্রী বলেন, এই মর্মান্তিক ঘটনায় যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি রইলো আমাদের সমবেদনা।

প্রসঙ্গত, এর আগে এ ঘটনায় শোক প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনকে চিঠি পাঠান।

উল্লেখ্য, আগস্টের প্রথম দিকে শুরু হওয়া এই দাবানলে ১০০ জনেরও বেশি প্রাণহানির খবর জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যমগুলো। এতে ৮৫০ জনেরও বেশি নিখোঁজ হয়েছেন। ১১ হাজারের বেশি লোক আশ্রয়হীন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102