ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আন্তর্জাতিক পর্যবেক্ষক নীতিমালার খসড়া চূড়ান্ত সেপ্টেম্বরে : ইসি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ৩২ বার পঠিত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আন্তর্জাতিক পর্যবেক্ষক নীতিমালা সংশোধনীর খসড়া আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে চূড়ান্ত করা হবে। ইতোমধ্যে খসড়া সংশোধনের জন্য পর্যালোচনা শুরু করেছে নির্বাচন কমিশন।

বুধবার (২৩ আগস্ট) এ সংক্রান্ত একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। এর আগে ইসি কর্মকর্তারা নির্বাচন ভবনে পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ডের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।

ইচির অতিরিক্ত সচিব জানান, বিদ্যমান নীতিমালা পর্যালোচনা করেছেন তারা। নীতিমালা কোন কোন ক্ষেত্রে যুগোপযোগী করা প্রয়োজন সেসব নিয়ে আলোচনা হয়েছে। তবে বৈঠকে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

অশোক কুমার দেবনাথ বলেন, পর্যবেক্ষকদের জন্য নীতিমালা যেন সহায়ক হয়, ইউজার ফ্রেন্ডলি হয়, সে ধরনের বিষয় নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। নীতিমালার কোন কোন জায়গায় পরিবর্তন করা হতে পারে তা নিয়ে এখনো সিদ্ধান্ত আসেনি। আলোচনা হয়েছে। এ ব্যাপারে পরে সিদ্ধান্ত হবে।

তিনি আরও জানান, এটা চূড়ান্ত হওয়ার পর কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী বিজ্ঞপ্তি যাবে ওয়েবসাইটে। এরপর আবেদন করবে তারা। আবেদন অনুযায়ী যে পদ্ধতি থাকবে, সে অনুযায়ী অনুমোদন পেয়ে পর্যবেক্ষক হিসেবে তারা আসতে পারবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102