ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিএনপির কালো পতাকা মিছিল শুরু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ৬৩ বার পঠিত

সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তি এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় ঢাকায় কালো পতাকা গণমিছিল করছে বিএনপি ও সমমনা দলগুলো। ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপির আয়োজনে পৃথকভাবে এ কর্মসূচি পালন করছে দলটি।

শুক্রবার (২৫ আগস্ট) বিকেল ৪টায় রাজধানীর দুই স্থান থেকে এই কালো পতাকা গণমিছিল শুরু হয়। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে গণমিছিল শুরু করেছে, শেষ হবে দয়াগঞ্জ গিয়ে। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

অন্যদিকে ঢাকা মহানগর উত্তর বিএনপি শ্যামলী রিং রোড থেকে কালো পতাকা গণমিছিল শুরু করেছে। যা শিয়া মসজিদ হয়ে মোহাম্মদপুর বাসস্টেশন গিয়ে শেষ হবে। এই মিছিলে নেতৃত্ব দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বিএনপির এই কালো পতাকা গণমিছিলে আরও উপস্থিত আছেন দলের স্থায়ী কমিটির সদস্যরাসহ ঢাকার বিভিন্ন ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতাকর্মীরা।

একই কর্মসূচি নিয়ে দুপুরের পর থেকে রাজপথে রয়েছে সরকারবিরোধী বিভিন্ন দল, জোট ও বিএনপির সমমনারা। এরমধ্যে গণতন্ত্র মঞ্চ শাহবাগ, ১২ দলীয় জোট বিজয়নগর, জাতীয়তাবাদী সমমনা জোট পুরানা পল্টন, গণফোরাম ও পিপলস পার্টি আরামবাম, এলডিপি পূর্ব পান্থপথ, লেবার পার্টি, গণঅধিকার পরিষদ (রেজা কিবরিয়া), সাধারণ ছাত্র অধিকার পরিষদ জাতীয় প্রেস ক্লাব, গণঅধিকার পরিষদ (নূর) ফকিরাপুল কালভার্ট রোড, এনডিএম মালিবাগ, গণতান্ত্রিক বাম ঐক্য সেগুনবাগিড়া, এবি পার্টি বিজয়নগর শ্রমভবনের সামনে, জনতার অধিকার পার্টি বিজয়নগর পানি ট্যাংকের সামনে থেকে কালো পতাকা মিছিল বের করবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102