ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সেদিন তো আমার ওপর বন্দুক ধরেছিলেন: গয়েশ্বর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ৪৮ বার পঠিত

হামলা-মামলা করে সরকার পতন আন্দোলন বন্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

২৬ জুলাই রাজধানীর ধোলাইখাল নিজের ওপর হামলার প্রসঙ্গ টেনে গয়েশ্বর বলেন, সেই দিন তো আমার ওপর বন্দুক ধরেছিলেন। কিন্তু দুর্ভাগ্য, মারতে পারেন নি। বেঁচে আছি। গুলি করে কী আন্দোলন বন্ধ করতে পেরেছেন?

রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শুক্রবার কালো পতাকা মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। সরকারের পদত্যাগের ১ দফা দাবিতে নয়াপল্টন থেকে দয়াগঞ্জ পর্যন্ত কালো পতাকা মিছিল করছে বিএনপি।

গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, মৃত্যুর জন্য চিন্তা করি না। মরণের জন্য যখন রাস্তায় নেমেছি তখন কেউ আমাদের চলমান আন্দোলন বন্ধ করতে পারবে না।

আইনশৃঙ্খলা বাহিনী উদ্দেশ্য করে গয়েশ্বর বলেন, আপনাদের কাজ হচ্ছে চোর-ডাকাত ধরা। আমাদের পাহারা দেওয়ার আপনাদের দায়িত্ব নয়।

সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, গুলি করে কি আমাদের আন্দোলন বন্ধ করতে পেরেছেন? পারেননি। যেদিন ঝামেলা করব সেদিন বলে, কয়ে করব।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102