ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দেশের সব মহানগরে বিএনপির গণমিছিল আজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ৩৮ বার পঠিত

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় আজ দেশের সব মহানগরে গণমিছিল করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

গত ২২ আগস্ট নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ২৫ আগস্ট ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে কালো পতাকা মিছিল ও ২৬ আগস্ট দেশের সব মহানগরে গণমিছিলের ঘোষণা করেন।

সে সময় তিনি বলেন, সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তকরণ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন অনুষ্ঠানের এক দফা দাবিতে ২৫ আগস্ট ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে কালো পতাকা গণমিছিল করা হবে। এ ছাড়া ২৬ আগস্ট দেশের সব মহানগরে কালো পতাকা গণমিছিল কর্মসূচি পালিত হবে।’

এর আগে এক দফা দাবিতে ১৮ আগস্ট ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে পৃথক গণমিছিল করে বিএনপি। সরকারবিরোধী বিভিন্ন দল, জোট ও বিএনপির সমমনা দলগুলোও সেদিন এ কর্মসূচি পালন করে।

সরকার পতনের এক দফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে দুই সপ্তাহ ধরে শুক্র ও শনিবার ঢাকা ও ঢাকার বাইরে গণমিছিল-পদযাত্রা কর্মসূচি পালন করে যাচ্ছে বিএনপি। কর্মদিবসগুলোয় রাজনৈতিক কর্মসূচি পালনের ক্ষেত্রে পুলিশি অনুমোদন না থাকায় ছুটির দিনে কর্মসূচি পালন করছে দলটি।

বিএনপি বলছে, দেশে দলীয় সরকারের অধীনে কোনোভাবেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। এ কারণে বর্তমান সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্তির মধ্য দিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চায় দলটি।

তবে সরকার তথা ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে, সংবিধান অনুযায়ী শেখ হাসিনা সরকারের অধীনেই হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন ইস্যুতে দুই বৃহৎ রাজনৈতিক দলের এ বিপরীতমুখী অবস্থান দেশের রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102