ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নীলক্ষেতে সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধ, অসুস্থ হয়ে হাসপাতালে ৭

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ৬৫ বার পঠিত

এক দফা দাবিতে তৃতীয় দিনের মতো নীলক্ষেত মোড় অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।

আন্দোলনরত অবস্থায় ৭ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্য ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে মিছিল নিয়ে এসে নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে অবরোধ করেন শিক্ষার্থীরা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মোহাম্মদ আলাউদ্দিন জানান, নীলক্ষেত থেকে কয়েকজন শিক্ষার্থী হাসপাতালে এসেছেন। এরমধ্যে দুজন হেক্সিসল খেয়েছে বলে জানিয়েছে। তবে তাদের অবস্থা আশংকামুক্ত। তাদের দুজনকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

অসুস্থরা হলেন, বদরুন্নেসা কলেজের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সোনিয়া আক্তার (২৩), কবি নজরুল কলেজের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের তৌকিবুর হাসান বাপ্পি (২৪), ঢাকা কলেজের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শাহরিয়ার মাহমুদ অপু (২৪), কবি নজরুলের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের সাদেক বাপ্পি (২৩), তিতুমীর কলেজের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের মাহবুব প্লাবন (২৩), বাংলা কলেজের অ্যাকাউন্টিং বিভাগের চতুর্থ বর্ষের রাজিব ইসলাম (২৩) ও ঢাকা কলেজের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ইয়াছিন আলী সাগর (২৫)।

এদের মধ্যে সোনিয়া আক্তার (২৩) ও শাহরিয়ার মাহমুদ অপুকে (২৪) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিক্ষার্থীদের অবরোধের ফলে নীলক্ষেত সড়ক ঘিরে থাকা সবগুলো সড়কের যান চলাচল বন্ধ রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।

আন্দোলনে অংশ নেওয়া ঢাকা কলেজের এক শিক্ষার্থী বলেন, আমাদের সেশনের পাবলিক ইউনিভার্সিটির ছাত্ররা সবাই তাদের এমবিএ শেষ করে ফেলেছে। কিন্তু আমরা এখনো ক্লাস-পরীক্ষায় কিছুই ঠিকমতো পাচ্ছি না। এর দায়ভার কে নেবে? আমাদের বিভিন্ন বর্ষের পরীক্ষা চলমান রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102