ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নোয়াখালীর বেগমগঞ্জে পাসপোর্ট দালাল চত্রেুর ১৭ সদস্য আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ৩১ বার পঠিত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাসপোর্ট দালাল চক্রের ১৭ সদস্যকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ৬০টি পাসপোর্ট ও কাগজপত্র জব্দ করা হয়।

রোববার বিকাল থেকে রাত পর্যন্ত দুটি উপজেলার পৃথকস্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন- ফারুক আহম্মদ (৩৩), আসাদুজ্জামান রুবেল (৩৬), হোসাইন হাবিব রুবায়েত (২৩), মহিন উদ্দিন হৃদয় (৩৭), ফারুক আহম্মদ (৩৩), আনোয়ার হোসেন (৩৩), শাহাদাত হোসেন শাকিল (২২), সালাহ উদ্দিন (৩৮), রাসেল আব্দুর রহিম (২৯), মোবারক হোসেন (২৩), পারভেজ হোসেন (২৮), রেদওয়ান (২৮), হাসানুজ্জামান হাসান (৩৮), আবু নোমান (৩২), নাছির উদ্দিন (২২), আমির হোসেন সজিব (২১) ও ওমর ফারুক (২১)।

র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেট নিজেদের মধ্যে যোগসাজশ করে পাসপোর্ট করতে আগ্রহী সাধারণ মানুষকে সহজে পাসপোর্ট করে দেবে প্রতিশ্রুত দিয়ে প্রতারণা করে আসছে। একই সঙ্গে এ চক্রের সদস্যরা পাসপোর্ট করতে আগ্রহীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। তাদের সিন্ডিকেটের মাধ্যম ছাড়া জনসাধারণকে পাসপোর্ট করতে বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হতে হয়। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ সিপিসি ৩ নোয়াখালী ক্যাম্পের একটি দল সদর ও বেগমগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৭ জন দালালকে আটক করে।

র‌্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক পাসপোর্ট দালাল চক্রের সদস্যদের বিরুদ্ধে সুধারাম ও বেগমগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এই চক্রের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102