ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্মার্ট বাংলাদেশ গঠনে সক্রিয় থাকার শপথ ছাত্রলীগের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৮ বার পঠিত

স্মার্ট বাংলাদেশ গঠনে সক্রিয় থাকা, অপশক্তি ধ্বংস ও শেখ হাসিনা প্রশ্নে আপসহীন থাকার শপথ নিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

শুক্রবার (১ সেপ্টেম্বর) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ছাত্রসমাবেশে সভাপতির বক্তব্যের শেষ দিকে এ শপথ পড়ান ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।

ছাত্রসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

শপথের অনুষ্ঠানে তারা ঘোষণা দেন- ‘আমরা বাঙালির মহান স্বাধীনতা ও পূর্ব পুরুষের পবিত্র রক্তভেজা প্রিয় মাতৃভূমির তরুণ প্রজন্ম। তারুণ্যের স্বপ্নের স্বদেশ, পিতার কাঙ্ক্ষিত সোনার বাংলা এবং কন্যার পরিকল্পিত স্মার্ট বাংলাদেশ গঠনে আমৃত্যু সক্রিয় থাকবো। তারুণ্য সব অপশক্তিকে পিতার তর্জনীর দাপটে ধ্বংস করবে। জাতির পিতার আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা ও শেখ হাসিনা প্রশ্নে কেউ আমাদের দাবিয়ে রাখতে পারবে না।’

এসময় সভাপতির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ইঙ্গিত করে সাদ্দাম হোসেন বলেন, ‘খুনিদের রাজনীতি, জঙ্গিদের রাজনীতি বাংলাদেশের ছাত্র সমাজ সমর্থন করে না। হত্যাকারীদের সঙ্গে কোনো আপস নয়। মিলিটারি ডিক্টেটরদের পোস্টারবয় গণতান্ত্রিক রাজনীতির উপযুক্ত হতে পারে না।’

তিনি বলেন, ‘২১ আগস্টের ঘাতককে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করতে হবে। বন্যেরা যেমন বনে সুন্দর, খুনি তারেক কারাগারেই সুন্দর।’

সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সঞ্চালনায় এতে অংশ নিয়েছেন ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সংগঠনটির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102