ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পালটা আক্রমণে সাফল্যের দাবি জেলেনস্কির

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬১ বার পঠিত

রাশিয়ার সেনাদের বিরুদ্ধে চলমান পালটা আক্রমণে সাফল্যের কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।দেশটির সেনারা সামনের দিকে অগ্রসর হচ্ছে বলেও দাবি করেছেন তিনি।

শনিবার মাইক্রো ব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) জেলেনস্কি লিখেছেন, অন্যরা কি বলছে সেটি ব্যাপার নয়, সবকিছু সত্ত্বেও ইউক্রেনের সেনারা এগিয়ে যাচ্ছে।

দখলকৃত স্থানগুলো থেকে ইউক্রেনীয় সেনাদের হটিয়ে দিতে গত জুনে বহুল প্রতীক্ষিত পাল্টা আক্রমণ শুরু করে ইউক্রেন। যদিও এ অভিযান আশানুরূপ হয়নি, তবে জেলেনস্কি জানিয়েছেন, তাদের এ পালটা আক্রমণ সফলতার মুখ দেখছে।

সাম্প্রতিক সময়ে পশ্চিমাঞ্চলের জাপোরিঝিয়ায় আগের তুলনায় বেশি সেনা মোতায়েন করেছে ইউক্রেন। এরমাধ্যমে বোঝা যাচ্ছে, সেদিকটায় রুশ বাহিনীর কঠোর প্রতিরোধ ভেদ ও দুর্বলতা খুঁজে বের করতে সমর্থ হয়েছে কিয়েভের সেনারা।

গত সপ্তাহের শুরুতে ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছিল, জাপোরিঝিয়া অঞ্চলের রোবোটাইন গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে তারা। অন্যদিকে উত্তর-পূর্বে খারকিভের পুনরুদ্ধার করা অঞ্চলগুলো ফের দখলে নিতে জোর প্রচেষ্টা চালাচ্ছে রাশিয়া।

শুক্রবার হোয়াইট হাউসের নিরাপত্তা মুখপাত্র জন কিরবি দাবি করেছেন, গত ৭২ ঘণ্টায় ইউক্রেনের জাপোরিঝিয়ার দক্ষিণে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, দক্ষিণে ক্রিমিয়াকে রাশিয়ান স্থল করিডর থেকে বিভক্ত করার লক্ষ্যে অভিযান চলছে। তবে এটা প্রত্যাশার চেয়ে ধীরগতিতে হচ্ছে। ইউক্রেনীয় সেনারা রুশ প্রতিরক্ষার বিরুদ্ধে কিছু সাফল্য অর্জন করেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102