ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জনগণের সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই: লুনা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০ বার পঠিত

জনগণের সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদির লুনা। বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের রেজিস্ট্রারি মাঠে র‌্যালিপূর্ব সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

শনিবার দুপুরে সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত র‌্যালিটি রেজিস্ট্রারি মাঠে থেকে শুরু করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়। র‌্যালিতে সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রং বেরঙের ব্যানার, ফেস্টুন সহকারে দলের প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি নিয়ে অংশ গ্রহণ করেন।

রেজিস্ট্রারি মাঠে র‌্যালিপূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি তাহসিনা রুশদির লুনা। প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

সিলেট জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা নুরুল হকের কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচিত সমাবেশে বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ক সহসম্পাদক আব্দুর রাজ্জাক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, অ্যাডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নী।

লুনা বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে আওয়ামী লীগ যখন বাকশাল কায়েম করে দেশের গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতার হরণ করে মুক্তিযুদ্ধাদের স্বপ্নকে গলাটিপে হত্যা করেছিল তখন সেই প্রেক্ষাপটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। জনগণের সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই, তাই তারা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে চায় না। দেশবাসীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বিতাড়িত করা হবে ইনশাআল্লাহ।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আওয়ামী লীগের দুঃশসানে দিশেহারা জাতিকে মুক্তির দিশা দিতে ১৯৭৮ সালে এক কঠিন বাস্তবতায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। দেশবাসীকে সঙ্গে নিয়ে এই ফ্যাসিস্ট সরকারের পতন নিশ্চিত করে জনগণের ভোটে নির্বাচিত সরকারের হাতেই দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102