ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আ. লীগ নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৫ বার পঠিত

বগুড়ার শাজাহানপুরে শাহজালাল তালুকদার পারভেজ (৪০) নামে এক আওয়ামী লীগ নেতা ও কলেজ শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে উপজেলার মাথাইল চাপড় এলাকায় এ ঘটনা ঘটে।

আশেকপুর ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য হযরত আলী জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সন্ত্রাসী সাগর বাহিনী সিএনজিচালিত অটোরিকশায় এসে পারভেজকে কুপিয়ে হত্যা করে।

দুপুরে শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, তাৎক্ষণিকভাবে হামলাকারীদের নাম-পরিচয় পাওয়া যায়নি। লাশ উদ্ধার ও এ বিষয়ে তদন্ত চলছে।

পুলিশ জানায়, শাহজালাল তালুকদার পারভেজ শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের সাবরুল হাটখোলাপাড়ার সাবেক ইউপি সদস্য মনসুর রহমান তালুকদার মন্টুর ছেলে। পারভেজ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও বগুড়া সদরের কৈচড় বিএম কলেজের প্রভাষক ছিলেন। শনিবার সকালে সাড়ে ১০টার দিকে তিনি এলাকা থেকে মোটরসাইকেলে রানীরহাটের দিকে যাচ্ছিলেন। এ সময় সন্ত্রাসীরা সিএনজিচালিত অটোরিকশা নিয়ে তাকে ধাওয়া করে ধরে ফেলে। তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। আত্মরক্ষায় তিনি দৌড়ে রাস্তার পাশে একটি বাড়িতে ঢুকে পড়েন। সন্ত্রাসীরা সেখানে গিয়ে তাকে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যায়। ধারালো অস্ত্রের আঘাতে পারভেজের হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বগুড়ার শাজাহানপুরের আশেকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই মাস্টার জানান, নিহত প্রভাষক শাহজালাল তালুকদার পারভেজ তার সংগঠনের সহসভাপতি ছিলেন। জমিজমা সংক্রান্ত ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করেছে বলে শুনেছেন। তিনি এ হত্যাকাণ্ডের নিন্দা ও জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

আশেকপুর ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হযরত আলী মাস্টার বলেন, এলাকার চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও সাগর বাহিনী এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। সাগর জেলে থেকে আমাকেও হত্যা করার জন্য টাকা বিনিয়োগ করেছে।

শাহাজানপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের পরিচয় জানা যায়নি। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102