ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মিরাজের প্রশংসা করে যা বললেন অশ্বিন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৩ বার পঠিত

রবিচন্দ্রন অশ্বিনের সেই সিরিজ মনে থাকার কথা। শুধু অশ্বিন নন, ভারতীয় দলের ক্রিকেটারদের কেউই তা সহজে ভুলতে পারবেন না। গত বছর ডিসেম্বরে বাংলাদেশ–ভারতের সেই ওয়ানডে সিরিজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটি যে মেহেদী হাসান মিরাজের অবিশ্বাস্য ব্যাটিংয়েই জিতেছে বাংলাদেশ।

আজ আফগানিস্তানের বিপক্ষে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সেই মিরাজই যখন ওপেনিংয়ে নেমে সেঞ্চুরি করলেন, তখন অশ্বিন স্মরণ করলেন সেই বাংলাদেশ-ভারত সিরিজের কথা।

টুইটারে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে ভারতের বিপক্ষে মিরাজের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির সেই ম্যাচের স্কোরকার্ডের ছবি পোস্ট করেন এই অফ স্পিনার। ক্যাপশনে লিখেছেন, ‘ব্যাটসম্যান হিসেবে মেহেদী হাসানের উত্থান বাংলাদেশের জন্য বিরাট ইতিবাচক দিক, বাংলাদেশকে যা ভারসাম্য গড়ার ক্ষেত্রে দারুণ সুবিধা করে দেবে। তারা এর মধ্যে শুরুটাও ভালো করেছে। বাংলাদেশ ম্যানেজমেন্ট তার ব্যাটিং সক্ষমতার মূল্য গত ১২ মাসই দিয়েছে। বিশেষ করে এই ম্যাচের পর।’

আরও পড়ুন: আফগানদের গুঁড়িয়ে দিয়ে টিকে থাকল বাংলাদেশ

ভারতের বিপক্ষে সেই সিরিজের প্রথম ম্যাচে ভারতকে ১৮৬ রানে থামিয়ে সে রান তাড়া করতে নেমে ১৩৬ রানে নবম উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে মোস্তাফিজুর রহমানের সঙ্গে ৫১ রানের জুটি গড়েন মিরাজ। ৩৯ বলে ৩৮ রান করে অপরাজিত ছিলেন মিরাজ।

সিরিজের পরের ম্যাচে আগে ব্যাট করা বাংলাদেশ ৬৯ রানে ৬ উইকেট হারায়। সেখান থেকে মাহমুদউল্লাহর সঙ্গে ১৪৮ রানের জুটি গড়েন মিরাজ। মাহমুদউল্লাহ আউট হলেও বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে নিয়ে আরও ৫৪ রান যোগ করেন তিনি।

মিরাজ সে ম্যাচে অপরাজিত ছিলেন ৮৩ বলে ১০০ রানে। বাংলাদেশ শেষ পর্যন্ত ম্যাচটা জিতেছে ৫ রানে। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত হয় তাতে।
তবে মিরাজের এই ব্যাটিং ম্যাজিক দেখা গেছে লোয়ার অর্ডারে। আজ তিনি দলের ওপেনার সংকটে নেমেছেন উদ্বোধনে। তিনি মাঠ ছাড়েন ১১৯ বলে ৭টি চার ও ৩টি ছক্কায় অপরাজিত ১১২ রান করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102