ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিএনপিকে অরাজকতা করতে দেওয়া হবে না: কৃষিমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৩ বার পঠিত

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি-জামায়াত রাজাকার আলবদর সন্ত্রাসীরা ষড়যন্ত্র করছে। তাদের আন্দোলনের নামে দেশে অস্থিতিশীল ও অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে দেওয়া হবে না।

রোববার রাজধানীর কদমতলী পিএনপি শহিদ ফারুক মো. ইকবাল উচ্চবিদ্যালয়ের ষষ্ঠতলা একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন।

পিএনপি শহিদ ফারুক মো. ইকবাল উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল লতিফ পাটোয়ারী রিপনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সনাতন বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কদমতলী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. নাছিম মিয়া, একে স্কুল অ্যান্ড কলেজ গভর্নিংবডির সভাপতি মো. আতিকুর রহমান মিন্টু, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ৬৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সামসুদ্দিন ভুইয়া সেন্টু প্রমুখ।

মন্ত্রী বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবার নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102