ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে বেপরোয়া গতির বাসচাপায় পথচারী নারীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৬ বার পঠিত

চট্টগ্রামের সীতাকুণ্ডে রাস্তা পার হতে গিয়ে বাসচাপায় এক নারী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল পৌনে ৯টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌর সদরের দক্ষিণ বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম মায়া নন্দী (৬৫)। তিনি উপজেলার পৌর সদরের পশ্চিম মহাদেবপুর এলাকার সুনীল নন্দীর স্ত্রী। মায়া পৌর সদরের যমুনা ডায়াগনস্টিক ল্যাবে আয়া হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ বলছে, সকালে কর্মস্থলে যাচ্ছিলেন মায়া নন্দী। এ সময় রাস্তা পার হতে গিয়ে চট্টগ্রামমুখী একটি বেপরোয়া গতির বাস তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে গেলে বাসের চাকায় পিষ্ট হয়ে তাঁর মাথা থেঁতলে যায়। দুর্ঘটনা পর তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ জানান, বাসচাপায় নিহত ওই নারীকে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।

এ বিষয়ে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন আজকের পত্রিকাকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। গুরুতর আহত ওই নারীকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102