ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তৃতীয় দিনে এক্সপ্রেসওয়েতে টোল আদায় ২৫ লাখ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৩ বার পঠিত

সর্বসাধারণের জন্য ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে খুলে দেওয়ার তৃতীয় দিনে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৫ লাখ ৬ হাজার ৮০০ টাকা টোল আদায় হয়েছে। এ সময়ে মোট ৩০ হাজার ৯১৯টি যানবাহন চলাচল করেছে। বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে এ তথ্য।

জানা গেছে, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচল গাড়ির মধ্যে বিমানবন্দর থেকে বনানী, মহাখালী, ফার্মগেট পথে ১৫ হাজার ৬৯০টি, কুড়িল থেকে বনানী, মহাখালী ও ফার্মগেট পথে ৩ হাজার ৬১৯টি, বনানী থেকে কুড়িল-বিমানবন্দর পথে ২ হাজার ৮৯৮টি এবং তেজগাঁও থেকে মহাখালী, বনানী, কুড়িল ও বিমানবন্দরের পথে ৮ হাজার ৭১২টি গাড়ি চলাচল করেছে।

এর আগে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলাচল শুরুর প্রথম দিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উড়ালসড়ক থেকে আয় হয় ১১ লাখ ৮ হাজার ২৪০ টাকা। দ্বিতীয় দিনে টোল আদায় হয় প্রায় ২২ লাখ টাকা।

প্রসঙ্গত, রাজধানী ঢাকার যানজট নিরসনে বহুল প্রতীক্ষিত দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে (ঢাকা উড়াল সড়ক) গত শনিবার (২ সেপ্টেম্বর) আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন রোববার (৩ সেপ্টেম্বর) সকাল ৬টায় উড়াল পথটি সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102