ads
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজশাহীর দুর্গাপুরে ট্রাক চাপায় কলেজছাত্র নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৩ বার পঠিত

রাজশাহীর দুর্গাপুরে ট্রাক চাপায় শান্ত হাসান (২২) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে উপজেলা মোড় সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শান্ত রাজশাহীর বাগমারা উপজেলার বাসুবোয়ালিয়া গ্রামের জেকের আলীর ছেলে। তিনি রাজশাহী কলেজের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

দুর্ঘটনার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) নয়ন হাসান। তিনি বলেন, ‘আজ সন্ধ্যায় রাজশাহী মেডিকেল হাসপাতালের নেওয়ার পরপরই শান্ত মারা যান। এর আগে বিকেলে দুর্গাপুর সদর উপজেলা মোড় সংলগ্ন সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হন তিনি।’

পথচারীরা ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যান। ট্রাকটি থানা-হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান পরিদর্শক নয়ন হাসান।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিকেল সাড়ে ৫টার দিকে দুর্গাপুর উপজেলা মোড় সংলগ্ন সড়কে মোটরসাইকেল আরোহী শান্তর সামনে দিয়ে একটি ট্রাকটি যাচ্ছিল। পেছন থেকে ট্রাকটি অতিক্রম করার চেষ্টা করেন শান্ত। কিন্তু সড়কের ধারে বালুর স্তূপ থাকায় তাঁর মোটরসাইকেল পিছলে গিয়ে ট্রাকের চাকার নিচে পড়ে পিষ্ট হন।

পথচারীরা শান্তকে উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেন।
এরপর স্বজনদের খবর দেন তাঁরা। কিন্তু শান্তর বাড়ি বাগমারা উপজেলা হওয়ায় স্বজনদের আসতে দেরি হয়। দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে সন্ধ্যা ৭টার দিকে আসেন তাঁর স্বজনরা। পরে সেখান থেকে শান্তকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান পরিবারের লোকজন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102