ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পরিকল্পিতভাবেই মেসিকে বিশ্বকাপ জেতানো হয়েছে: ফন গাল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৬ বার পঠিত

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিলো আর্জেন্টিনা। ওই ম্যাচটি ছিল বেশ বিতর্কিত। নেদারল্যান্ডসের বিপক্ষে শুরুতে নাহুয়েল মোলিনার গোলে এগিয়ে গিয়েছিলো আর্জেন্টিনা। পরে মেসির পেনাল্টিতে ব্যবধান বাড়ায় আলবিসেলেস্তারা। ২-২ গোলে ড্র হওয়ার কারণে শেষ পর্যন্ত ম্যাচটির ফল নিষ্পত্তি হয়েছিলো টাইব্রেকারে। সেমিতে উঠে যায় আর্জেন্টিনা।

ওই ম্যাচের পর থেকেই ‘শান্ত কোচ’ হিসেবে পরিচিত ডাচ কোচ লুইস ফন গাল খুব উত্তেজিত হয়ে ওঠেন। তখন থেকেই তিনি অভিযোগ করে আসছিলে, আর্জেন্টিনার প্রতি পক্ষপাতিত্ব করা হচ্ছে। বিশ্বকাপটা মেসিকে দেয়ার জন্যই এমন করা হচ্ছে।

এবার আবারও সেই কোচ চলে আসলে সংবাদের শিরোনামে। তার দাবি, কাতার বিশ্বকাপ পরিকল্পিতভাবেই মেসির হাতে তুলে দেয়া হয়েছিলো। বিশ্বকাপের ডিজাইনটা এমনভাবে করা হয়েছিলো, যেন মেসি ট্রফি জিততে পারেন।

বিশেষ করে নেদারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি নিয়েই অভিযোগ তোলেন তিনি। এই ডাচ কোচ বলেন, ‘নেদারল্যান্ডসের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি পূর্বপরিকল্পিত ছিল। মেসিকে বিশ্বকাপ জেতাতে এমনটা করা হয়েছিল।’

আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচটি এতটাই বিতর্কিত ছিল যে ওই ম্যাচে রেফারিকে মোট ১৮বার কার্ড বের করতে হয়েছিলো। যেখানে একজন লাল কার্ড দেখেছিলেন। এমনকি ওই ম্যাচটিতে মেসিকেও ভিন্নরূপে দেখা যায়। শান্ত মেজাজের জন্য পরিচিত মেসিও সেদিন রুদ্ররূপ ধারণ করেছিলেন। এমনকি গোলের পর ফন গালের উদ্দেশে দুই কানে হাত দিয়ে মেসির করা উদ্‌যাপনটিও পরে ‘ট্রেডমার্কে’ পরিণত হয়। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটেছিলো।

সেই ম্যাচ নিয়েই এবার সংবাদ মাধ্যমে কথা বললেন লুইস ফন গাল। তার অভিযোগ, মেসিকে বিশ্বকাপ জেতানোর লক্ষ্যেই সবকিছু করা হয়েছে।

সম্প্রতি ডাচ্‌ সংবাদমাধ্যম ‘এনওএস’স্পোর্টসকে ফন গাল বলেছেন, ‘আমি এটা নিয়ে বেশি কিছু বলতে চাই না। আপনি যখন দেখবেন কিভাবে আর্জেন্টিনা গোলগুলো করেছিল এবং আমরা কিভাবে গোলগুলো করেছিলাম (তখন বুঝতে পারবেন)। তাদের কিছু খেলোয়াড় সীমা অতিক্রম করেছিল এবং এরপরও তাদের কোনো শাস্তি দেওয়া হয়নি। ফলে আমার মনে হয়েছে এই ম্যাচটা পুরোপুরিভাবে পূর্বপরিকল্পিত খেলা ছিল।’

ফন গালকে তার বক্তব্য পরিস্কার করতে বলা হলে তিনি বলেন, ‘আমি যা বলতে চেয়েছি, মেসিকে কি বিশ্বচ্যাম্পিয়ন হতেই হতো? আমার মনে হয়, হ্যাঁ।’ আবারও বলা হয়, আপনি কী মনে করেন মেসিকে বিশ্বকাপ জেতানোর জন্যই এমন করা হয়েছে? তিনি বলেন, ‘হ্যাঁ, আমি অবশ্যই এমন মনে করি।’

তবে ফন গালের এই বক্তব্য মেনে নিতে পারছেন না আর্জেন্টাইন সমর্থকরা। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সমালোচনা করছেন তারা। একজন লিখেছেন, ‘ফন গাল চাইলে কাঁদতে পারেন। কিন্তু তিনি কখনো এরকম কোনো শিরোপা জিততে পারবেন না।’ অন্য একজন লিখেছেন, ‘মেসি হারতে পারত যদি আপনার খেলোয়াড়রা পেনাল্টি থেকে গোল করতে পারত।’ আরেকজনের মন্তব্য এমন, ‘সে এখনো নিজের সম্মান বাঁচানোর জন্য অজুহাত খুঁজছে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102