ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সংসদ নির্বাচন: ভোটার হতে ১৪ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৬ বার পঠিত

নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম জানিয়েছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে চাইলে ভোটার হওয়ার যোগ্যদের আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে ভোটার হতে আবেদন করতে হবে। এসময়ের মধ্যে ভোটার এলাকা পরিবর্তন করার জন্যও আবেদন করা যাবে।

বৃহস্পতিবার ( ৭ সেপ্টেম্বর ) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। তিনি বলেন, আগামী ডিসেম্বরের শেষ বা জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সে ক্ষেত্রে এই মধ্যবর্তী সময়ে ২০২৩ সালের ১ জানুয়ারি যারা ভোটারযোগ্য হয়েছিলেন কিন্তু ভোটার হতে পারেননি, তাদের ভোটার হওয়ার জন্য সুযোগ দেয়া হবে।

নির্বাচন কমিশন (ইসি) সচিব বলেন, এ সময়ের মধ্যে কেউ যদি ভোটার এলাকা পরিবর্তন করতে চান, সে জন্যও আবেদন করতে পারবেন। ১৪ সেপ্টেম্বরের মধ্যে এই আবেদন করতে হবে। এরপর আবেদন করলে আবেদন গ্রহণযোগ্য হবে না।

তিনি বলেন, ভোটার নিবন্ধন আইন অনুযায়ী প্রতিবছর ২ মার্চ পূর্ববর্তী বছরের হালনাগাদ ভোটারতালিকা প্রকাশ করা হয়। এরই ধারাবাহিকতায় আমরা ২০২৩ সালের ২ মার্চ আগের বছরের ভোটারতালিকা প্রকাশ করেছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102