ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিবন্ধন ছাড়া বেসরকারি প্রাথমিকে পাঠদান বন্ধ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৬ বার পঠিত

নিবন্ধন ও একাডেমিক স্বীকৃতি ছাড়া কোন বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পাঠদান কার্যক্রম চালাতে পারবে না। এখন যেসব প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেগুলোকেও নিবন্ধন নিতে হবে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ।

তিনি আরও বলেন, খুব শিগগিরই জারি হবে এ সংক্রান্ত প্রজ্ঞাপন। তবে এর বাইরে থাকবে ইংরেজি মাধ্যম স্কুল। একাডেমিক স্বীকৃতির জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে আবেদন করতে হবে। যা ৩০ দিনের মধ্যে জেলা শিক্ষা অফিসার বিবেচনা করে স্বীকৃতি দেবেন। ১ বছরের জন্য নিবন্ধন ও ৩ বছরের জন্য একাডেমিক স্বীকৃতি দেয়া হবে।

এসময় সচিব আরও জানান, এ বছর প্রাথমিকে বৃত্তি পরীক্ষার বদলে ক্ষুদে অলিম্পিয়াডের মত কার্যক্রম নেয়া হবে।

বর্তমানে যে স্কুলগুলো আছে তার মাত্র ১০ শতাংশ নিবন্ধিত। বাকি ৯০ শতাংশ অনিবন্ধিত। অনিবন্ধিত এসব শিক্ষা প্রতিষ্ঠানকে নিবন্ধন নেওয়ার জন্য তিন মাস সময় দেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102